ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ সড়ক এখন ‘মরণ ফাঁদ’: চরম দুর্ভোগে লাখো মানুষ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৮৬ Time View
১১৬
রুবেল সিকদার, স্টাফ রিপোর্টার : বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম। দীর্ঘ ১৫.৮ কিলোমিটারের এই সড়কটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যা বাবুগঞ্জ, মুলাদী, হিজলা এবং মেহেন্দিগঞ্জের লাখ লাখ মানুষের সহজ যোগাযোগের ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নতুন বাজার থেকে লাকুটিয়া বাজার পর্যন্ত অংশটি সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, যা চালকদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়।

ভ্যান ও অটোচালকরা জানান, প্রতিদিন ভাঙাচোরা সড়কে গাড়ি চালাতে গিয়ে চাকা ও যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। অর্জিত আয়ের একটি বড় অংশই চলে যাচ্ছে গাড়ি মেরামতে। মুমূর্ষু রোগী বা গর্ভবতী মায়েদের জন্য এই রাস্তা দিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। ঝাঁকুনির কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং যানবাহন উল্টে যাওয়ার ঘটনাও নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ধুলোবালি ও কর্দমাক্ত রাস্তার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তথ্যমতে, সড়কটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন এখনও দেখা যায়নি।

এলাকাবাসীর দাবি, জনস্বার্থ বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে সড়কটি টেকসইভাবে সংস্কার করা হোক। শুধুমাত্র দায়সারা মেরামত নয়, বরং আধুনিক ড্রেনেজ ব্যবস্থাসহ প্রশস্ত ও মজবুত সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ সড়ক এখন ‘মরণ ফাঁদ’: চরম দুর্ভোগে লাখো মানুষ

Update Time : ০১:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬