ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল থেকে জাতীয় অলিম্পিয়াডে অংশ নিতে সুযোগ পেয়েছে ১০ জন

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২৪ Time View
৫০

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে জ্যোতি বিজ্ঞানকে জনপ্রিয় করার লক্ষ্যে ২১তম ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর বরিশাল বিভাগীয় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও মেডেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার বিজয়ী ১০ জনের হাতে সনদপত্র ও মেডেল তুলে দিয়েছেন।

প্রকৃতি ও জীবনক্লাব বরিশালের সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কবি সাহলে এম. শেলী, বাংলাদেশ বেতার বরিশালের উপ-বার্তা নিয়ন্ত্রক মাহামুদুল হাসান, আঞ্চলিক কৃষি তথ্য অফিসের (রুটিন দায়িত্ব) কর্মকর্তা এস. এম নাহিদ বিন রফিক, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুম মুনির টিটু, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, বেঙ্গল বিস্কুটের ম্যানেজার আবদুর রহমান এবং অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী সাঈদ পান্থ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৃতি ও জীবনক্লাব বরিশালের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ।

আয়োজকরা জানান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ২০০৬ সাল থেকে ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আয়োজন করে আসছে। এবারের ২১তম আয়োজনের প্রধান সহযোগী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও এপেক্স। প্রতিযোগিতাটি গার্ডিয়ান লাইফ ইন্স্যুেরন্স লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি প্রকৌশলী অমল কৃষ্ণ রায় ও প্রকৌশলী শাকিল আল মাসুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহউদ্দিন গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহসান মুরাদ চৌধুরী, রিপোর্ট একাত্তরের গৌরব কর্মকার, সাকিব উল হক সহ প্রকৃতি ও জীবনক্লাব, বরিশাল এবংরিপোর্ট একাত্তরের সদস্যরা। স্থানীয়ভাবে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর বরিশাল বিভাগীয় বাছাই প্রতিযোগিতার আয়োজন করেছে প্রকৃতি ও জীবনক্লাব, বরিশাল, অনলাইন পত্রিকা রিপোর্ট একাত্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরিশাল থেকে জাতীয় অলিম্পিয়াডে অংশ নিতে সুযোগ পেয়েছে ১০ জন

Update Time : ০১:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬