ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৩৩ Time View
৫৭

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা। শনিবার (২ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়।

ছাত্রদলের প্রকাশিত নতুন আহবায়ক কমিটিতে বরিশাল মহানগর শাখায় এনামুল হাসান তাসনিমকে আহবায়ক এবং মো. নাভিদ রহমান খান তুষারকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া মহানগর ছাত্রদলের ঘোষিত কমিটিতে মাহামুদ হাসান তানজিলকে সিনিয়র যুগ্ম আহবায়ক, আহাদ হোসাইন আবির, মাজারুল ইসলাম মনিম, সজল তালুকদার, মো. খালেদ হোসেন বাবর, মো. হুমায়ুন কবির খান ফেরদৌস, জহির রায়হান, মো. সাদ্দাম হোসেন, মো. সিহাব ববি, আল-আমিন হাসান, মো. রাকিব তালুকদারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

অপরদিকে বরিশাল জেলা শাখায় তৌফিকুল ইসলাম ইমরানকে আহবায়ক এবং মো. আল-আমিন মৃধাকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও কমিটিতে আসিফ আল মামুনকে সিনিয়র যুগ্ম আহবায়ক, আব্দুল কাদের মোল্লা, মো. ইমরান আহমেদ ইব্রাহিম, মো. জাহিদুল ইসলাম প্রিন্স, জাহিদ সাকিন ববি, মহসিন শিকদার, আরিফ হোসেন, মো. ইমতিয়াজ চৌধুরী, মো. রফিকুল ইসলাম রফিক মৃধা, সৈয়দ মাহমুদ হাসানকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে উল্লেখ করা হয়েছে আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে নতুন কমিটি প্রকাশিত হবার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটিতে স্বাগত জানাচ্ছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা

Update Time : ০৪:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬