ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদ প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমীন খায়ের

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩০ Time View
৬৩
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ এ যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন অ্যাডভোকেট মোঃ রুহুল আমীন খায়ের। তিনি জানান, পেশাগত মর্যাদা রক্ষা এবং আইনজীবীদের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।
তিনি বলেন, আমার লক্ষ্য শুধু পদ লাভ নয়; বরং আইনজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পেশার সম্মান অক্ষুণ্ণ রাখা। এ লক্ষ্য বাস্তবায়নে আমি সবসময় সহকর্মীদের পাশে থাকতে চাই।
অ্যাডভোকেট রুহুল আমীন খায়েরের ব্যালট ক্রমিক সংখ্যা ১। তিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য সহকর্মী আইনজীবীদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
জানা গেছে, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল’-এর বরিশাল জেলা শাখার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দীর্ঘদিন ধরে বরিশাল জেলা জজকোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
অতীতে বিভিন্ন রাজনৈতিক মামলায় আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে তিনি আলোচনায় আসেন। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার সময় দায়ের হওয়া মামলাগুলোতে আসামিপক্ষের আইনগত সহায়তা প্রদান এবং জামিন প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ব্যক্তিগত জীবনে অ্যাডভোকেট রুহুল আমীন খায়ের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম শাহাদাত আলীর সন্তান এবং বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান অলিদের ঘনিষ্ঠ আত্মীয়।
আইনজীবী মহলে তার প্রার্থিতা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং আসন্ন নির্বাচনে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদ প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমীন খায়ের

Update Time : ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬