ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ১১ শিশুর দেহে হাম শনাক্ত

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪২ Time View
৮০

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে নতুন করে আরও ১১ জন শিশুর দেহে হামের ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ এসব রোগী শনাক্ত করে। এর ফলে বিভাগে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।

বুধবার তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন, একই সময়ে আরও তিন শিশুর দেহে রুবেলা (জার্মান হাম) শনাক্ত হয়েছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট আটজন শিশুর মৃত্যু হয়েছে। নতুন ১১ জনসহ বর্তমানে মোট শনাক্তের সংখ্যা ৬২ জন। বিভাগের ছয়টি জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী পাওয়া গেছে বরগুনায় ২৫ জন। এছাড়া বরিশাল জেলায় ২৪ জন, ঝালকাঠিতে পাঁচজন, ভোলায় চারজন এবং পটুয়াখালী ও পিরোজপুরে দুইজন করে শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। পাশাপাশি বরগুনা, ভোলা ও বরিশাল জেলায় একজন করে মোট তিনজন শিশুর দেহে রুবেলা ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ‘হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। এটি আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি রোগীর সঙ্গে একই ঘরে অবস্থান করলেও সংক্রমণের ঝুঁকি থাকে। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের নিরাপদে রাখতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, যেকোনো বয়সের মানুষেরই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সবাইকে সচেতন থাকার জন্য তিনি আহবান করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরিশালে ১১ শিশুর দেহে হাম শনাক্ত

Update Time : ০৮:১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬