ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে হেযবুত তওহীদের ইফতার মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০১:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮০ Time View
১১৫

নিজস্ব প্রতিবেদক : সওম: আত্মসংযম বিপ্লবের অনিবার্য চরিত্র’ পবিত্র মাহে রমজান উপলক্ষে হেযবুত তওহীদ-এর উদ্যোগে বরিশালে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বরিশাল জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় হেযবুত তওহীদের সভাপতি শফিকুল আলম উখবা।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম উখবা সওমের নিয়ম, উদ্দেশ্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দেশ ও সমগ্র বিশ্বজুড়ে বিদ্যমান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটময় পরিস্থিতি, মুসলমানদের দুর্দশা এবং এ অবস্থা থেকে উত্তরণের পথ সম্পর্কেও আলোকপাত করেন।

তিনি বলেন, সওম মানে আত্মসংযম নিজেকে নিয়ন্ত্রণ করা ও বিরত থাকা। একজন মুমিন ব্যক্তি সারাদিন পানাহার ও জৈবিক চাহিদা পূরণ থেকে নিজেকে বিরত রাখবেন এবং নিজের আত্মাকে শক্তিশালী করবেন। তিনি হবেন নিয়ন্ত্রিত ও আত্মত্যাগী। তার এই চরিত্রের প্রতিফলন ঘটবে জাতীয় জীবনে। কিন্তু সওমের এই মৌলিক শিক্ষা হারিয়ে সওম বা রোজা যেন কেবল না খেয়ে থাকার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে আকাশছোঁয়া হয়। রোজা তথা সওমে সত্য–মিথ্যা, ন্যায়–অন্যায়ের বোধ অর্থাৎ তাকওয়া সৃষ্টি হয় না; প্রকৃত সিয়ামের সাধনা হয় না। প্রকৃত সিয়ামের সাধনা করা হলে সমাজের এই চিত্র থাকত না; পৃথিবী পাল্টে যেত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

হেযবুত তওহীদের বরিশাল আঞ্চলিক আমির রুহুল আমীন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি সাইফুর রহমান সাইফ,শরীয়তপুর জেলা সভাপতি বায়েজিদ মালত, গোপালগঞ্জ জেলা সভাপতি শরিফুল ইসলাম, ভোলা জেলা সভাপতি আবুল বাসার কামরুল,পিরোজপুর জেলা সভাপতি সুমন তালুকদার প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের পর মানবজাতির শান্তি কামনা করে দোয়া করেন। মোনাজাত শেষে মাগরিবের আজান হলে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বরিশালে হেযবুত তওহীদের ইফতার মাহফিল

Update Time : ০১:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬