ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে লেন্স নিয়ে লঙ্কাকাণ্ড: দোকানীর ওপর প্রেমিকের হামলা, অতঃপর শ্রীঘরে

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৭৭ Time View
১২৬

নিজস্ব প্রতিবেদক : প্রেমিকার চোখের লেন্স পরিবর্তন করে না দেওয়ার জেরে চশমার দোকানের কর্মচারীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালিয়েছে এক যুবক। তবে কর্মচারীর ওপর হামলার আগেই স্থানীয় ব্যবসায়ীরা ওই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বরিশাল নগরীর ব্যস্ততম সদর রোড এলাকার ‘চশমা বাজার’ নামক দোকানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে সাফিনের প্রেমিকা ‘চশমা বাজার’ দোকান থেকে এক জোড়া কন্টাক্ট লেন্স কিনেন। মঙ্গলবার বিকেলে ওই নারী লেন্স দুটি পরিবর্তন করার জন্য দোকানে আসেন। লেন্স পরিবর্তনের নিয়ম ও শর্তাবলি নিয়ে দোকানের কর্মচারী রিপনের সঙ্গে তার কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়।

পুলিশ আরও জানায়, এ সময় প্রেমিক সাফিন উত্তেজিত হয়ে দোকানে চড়াও হন। একপর্যায়ে তিনি তার কোমরে লুকিয়ে রাখা একটি দেশীয় ধারালো দা বের করে কর্মচারী রিপনের ওপর হামলার চেষ্টা চালান। পাশের দোকানের ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে দ্রুত সাফিনকে জাপটে ধরেন। পরে তার দেহ তল্লাশি করে ধারালো দা উদ্ধার করা হয় এবং কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে এসেছে। তার কাছ থেকে একটি দেশীয় দা জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বরিশালে লেন্স নিয়ে লঙ্কাকাণ্ড: দোকানীর ওপর প্রেমিকের হামলা, অতঃপর শ্রীঘরে

Update Time : ০৩:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬