ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে রডের বদলে বাঁশ দেওয়া সেই সেতু ভাঙার নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩২ Time View
৬২

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় একটি সেতুর ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন।

সরেজমিন পরিদর্শনের পর সেতুর ঢালাই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) কা‌লের ক‌ণ্ঠে সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি শীর্ষক সংবাদ প্রকাশের পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিম বাজার খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী।

এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ঢালাইয়ের শেষ অংশে রডের সঙ্গে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে।

বৃহস্প‌তিবার (১৬ এপ্রিল) পরিদর্শনে এ অভিযোগের সত্যতা পাওয়ায় সেতুটির ঢালাই ভেঙে নতুন করে সরকারি নিয়ম মেনে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, গণমাধ‌্যমে বিষয়টি নি‌য়ে সংবাদ প্রকা‌শের পর প্রকৌশলীকে সরেজমিন পাঠানো হয়। তিনি ফিরে এসে অনিয়মের বিষয়টি নিশ্চিত করেছেন।

তার ভাষ্য, সেতুটির স্ট্রাকচার আগের অর্থবছরে নির্মিত হলেও এ বছর ঢালাইয়ের জন্য কোনো সরকারি বরাদ্দ বা অনুমোদন দেওয়া হয়নি। স্থানীয় এক ইউপি সদস্য নিজ উদ্যোগে কাজটি করেছেন।

প্রশাসনের দাবি, বাঁশ ব্যবহারের কারণে সেতুটি মজবুত হয়নি। তাই ঢালাই ভেঙে নতুন করে কাজ করা হবে।

পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ইউএনও।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢালাইয়ের সময় বাধা দিলে পরে কিছু রড এনে কাজ চালিয়ে নেওয়া হয়। এমনকি সিমেন্ট কম থাকায় এলাকাবাসীর কাছ থেকে সিমেন্ট জোগাড় করে কাজ শেষ করা হয়েছে।

এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বরিশালে রডের বদলে বাঁশ দেওয়া সেই সেতু ভাঙার নির্দেশ

Update Time : ০২:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬