ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২৯ Time View
৫৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী এলাকায় নিজ নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গৌরনদী উপজেলা যুবলীগের সহসভাপতি দেলোয়ার হাওলাদার এবং ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ওহেদ গোমস্তা।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে আশোকাঠী এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে গ্রেপ্তারকৃত দেলোয়ারের স্বজনরা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই নেতাকে পূর্বের একটি রাজনৈতিক সহিংসতার মামলার সন্দেহভাজন (সন্ধিগ্ধ) আসামি হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরিশালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

Update Time : ০১:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬