ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মৎস্য দপ্তরের কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View
৭০

নিজস্ব প্রতিবেদক : জাটকা ইলিশ রক্ষা অভিযানে যাওয়ার পথে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলার ঘটনায় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা ওমর সানী বাদী হয়ে উপজেলার চুনারচর গ্রামের মোহাম্মদ হোসেন গাজীসহ ১৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১১ জনের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানী জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা কার্যালয়ের একটি দল মেঘনা ও কালাবদর নদীর মৎস্য অভয়াশ্রমে জাটকা ইলিশ রক্ষায় অভিযানের প্রস্তুতি নেয়। এ লক্ষ্যে একটি আভিযানিক দল মেহেন্দীগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থান করছিল। ওইদলে যোগ দিতে মাঠ সহকারী আব্দুল্লাহ আল সিয়াম, মো. নাজিম উদ্দিন ও মো. শামীম মোটরসাইকেলযোগে লঞ্চঘাটের দিকে রওনা দেয়।

পথিমধ্যে বালুমহাল এলাকার নির্মাণাধীন স্টেডিয়ামের কাছে পৌঁছলে মোহাম্মদ হোসেন গাজী ও আলমগীর সরদারের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে তিন কর্মচারীকে মারধর করে গুরুত্বর জখম করে। এ সময় মৎস্য অধিদপ্তরের ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়।

তিনি আরও জানিয়েছেন, খবর পেয়ে মৎস্য দপ্তরের অভিযানিক দলের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলার এজাহারে মোহাম্মদ হোসেন গাজী, আলমগীর সরদার, জহির মাতুব্বর, মোস্তফা আকন, কবির আকন, সবুজ বেপারী, শহিদ বেপারী, সাইফুল মুন্সী, মান্নান ফকির, রবিউল মুন্সী, জামাল চৌকিদার, সুমন সরদার ও মামুন সরদারের নামোল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ১১ জনকে আসামি করা হয়েছে।

মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ শিগগিরই শুরু হবে : শওকত হোসেন সরকার

বরিশালে মৎস্য দপ্তরের কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

Update Time : ১২:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬