ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : ১০:১৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৬৫ Time View
১১৪

নিজস্ব প্রতিবেদক : ‘নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা’ প্রতিপাদ্যে জেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার  বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সাধারণ মানুষের জীবনমান ও নিরাপত্তা নিশ্চিত করার একটি শক্তিশালী হাতিয়ার। এই আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমেই বাজারে ভেজাল প্রতিরোধ, সঠিক ওজন ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারি। এসময় তিনি আইন প্রয়োগের পাশাপাশি ব্যবসায়ীদের সততা এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক সুমি রাণী মিত্রসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

Update Time : ১০:১৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬