ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন : আইনজীবীদের বিক্ষোভ, বিচারকের অপসারণ দাবি

  • Reporter Name
  • Update Time : ০১:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ Time View
৮২

নিজস্ব প্রতিবেদক : বরিশালে একের পর এক আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পরেছে। কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসসহ দলটির অসংখ্য নেতাদের জামিনের প্রতিবাদে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালীন আইনজীবীরা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবি করেন এবং বিচারককে অপসারণ না করা পর্যন্ত আদালতের সব কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন। আন্দোলনে অংশগ্রহন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা মো. রিয়াজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু অভিযোগ করে বলেন, বিস্ফোরক মামলার আসামিদের জেলা জজ আদালতে গিয়ে জামিন নিতে হলেও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মামলায় জড়িত আওয়ামী লীগ নেতারা নিম্ন আদালত থেকেই জামিন পাচ্ছেন।

তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে সহজেই জামিন পেয়েছেন, যা বিচারপ্রার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। অপরদিকে আদালত বর্জনের কারণে বিচারকার্য ব্যাহত হওয়ায় সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। উল্লেখ্য, ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস।

সোমবার দুপুরে তিনি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এসএম শরিয়াতুল্লাহ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের বিভিন্ন যুক্তিতর্ক শেষে আসামির জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জামিন পান বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একইসাথে মহানগর যুবলীগের যুগ্ন সম্পাদক মাহমুদুল হক খান মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনও জামিন লাভ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন : আইনজীবীদের বিক্ষোভ, বিচারকের অপসারণ দাবি

Update Time : ০১:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬