ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ভোটারদের কদর বাড়ছে

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৮ Time View
৭৪

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে এবার ভোটারদের কদর ততোই বাড়ছে। গত দুইদিনে বরিশালের ছয়টি নির্বাচনী এলাকায় ঘুরে দেখা গেছে সর্বত্রই ভোটারদের জয়জয়কার। প্রার্থী আর নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

অথচ ভোটাররা একেবারেই চুপ। তাদের (সাধারণ ভোটার) সাথে কথা বলে জানা গেছে, এবার তারা প্রার্থীদের অতীত রেকর্ড হাতে নিয়ে বসে আছেন।

ভোটাররা স্পষ্টই বলে দিয়েছেন, কোন আবেগে আর কাজ হবেনা। কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশয়দাতাদের তারা ভোট দিবেন না। প্রার্থীকে অবশ্যই সৎ ও চরিত্রবান হতে হবে। পাশাপাশি ভোটারদের সমস্যা সমাধানে কোন প্রার্থী কতোটুকু অবদান রাখতে পারবেন তাও বিবেচনায় রেখেছেন ভোটাররা। সর্বপরি ভোটারদের ভোট এবারে অর্থের বিনিময়ে কেনা যাবে না এবং সব ভোটারই এবার ভোট প্রদান করতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন এমনটা নিশ্চিত হওয়া গেছে।

রবিবার (পহেলা ফেব্রুয়ারি) দিনভর বরিশাল-১ আসনে জনসংযোগ শেষে অনুষ্ঠিত উঠান বৈঠক ও পথসভায় এ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান সর্বস্তরের ভোটারদের কাছে একটি দাবি রেখে বলেন, আমি (সোবহান) যদি সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, মাদক বিক্রেতাদের আশ্রয় প্রশ্রয়দাতা হয়ে থাকি। আমার বিরুদ্ধে এসবের একটিরও যদি প্রমান পেয়ে থাকেন, তাহলে আমাকে কেউ ভোট দিবেন না।

তার এই প্রকাশ্য চালেঞ্জকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা। নাম প্রকাশ না করার শর্তে অসংখ্য ভোটররা জানিয়েছেন, নিজ দলীয় নেতাকর্মীদের হাত থেকে রক্ষা করে সর্বস্তরের ভোটারদের জানমালের নিরাপত্তা যে প্রার্থী দিতে পারবেন এবার আমরা তাকেই ভোট দিবো।

ভোটাররা আরো জানিয়েছেন, ভোটের আগে ও পরে যেনো নিজ দলের কর্মী সমর্থকদের দ্বারা কোনধরনের সহিংস ঘটনা না ঘটে, এই প্রতিশ্রুতি যে প্রার্থী শতভাগ নিশ্চিত করতে পারবেন এবার তিনিই বিজয়ী হবেন। কারণ সাধারণ মানুষ এখন আর কোন সংঘাত, হামলা কিংবা মামলাবাজির রাজনীতি পছন্দ করেননা।

বরিশালের রাজনৈতিক বিশ্লেষকরা সাধারণ ভোটারদের এমন অবস্থানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, পরিবর্তনের এমন নজির যদি অব্যাহত থাকে তবে জয়-পরাজয় নিয়ে আগাম কোন সম্ভাবনা এবারে টিকবে না। বরং জয়-পরাজয়ের জন্য ফলাফল ঘোষনার শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

বরিশালে নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ভোটারদের কদর বাড়ছে

Update Time : ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬