
নিজস্ব প্রতিবেদক : বরিশালে নির্দিষ্ট ৮ টি সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা।
শনিবার (০৭ মার্চ) বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডে রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে তারা।
বিক্ষোভ সমাবেশে রিকশা চালকরা বলেন, বরিশালে ব্যাটারি চালিত রিকশা দিন দিন বাড়ছে। ফলে নগরীর জুড়ে দীর্ঘ যানজট সহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। নগরীর সদর রোড সহ আটটি সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরও তা মানা হচ্ছে না। তাদের দাবি মানা না হলে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন রিকশা শ্রমিকরা। তাদের দাবি, রোজায় এখন তারা ২০০ টাকাও আয় করতে পারছেন না।
এসময় তারা নগরীর সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডসহ ৮ টি সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মো. চান মিয়া, দুলাল, আলমগীর হেসেন, শাজাহান মিয়া সহ আরো অনেকে।
এদিকে রিকশা চালকদের বিক্ষোভে সাধারণ মানুষ ও ব্যাটারি চালিত রিকশার মাধ্যমে দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা যোগ দেন।
Reporter Name 



















