ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন বিভাগীয় সভাপতি প্রিন্সকে ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ২৪ Time View
৪১

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থার নতুন দায়িত্ব পাওয়া বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্সকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিল সংস্থার সদস্য ও নেতৃবৃন্দ। ১৩ জুন রাত ৯টায় দৈনিক আজকের বরিশাল অফিসে যুগ্ম সম্পাদকের কার্যালয়ে প্রাণবন্ত আলোচনা সভা শেষে বরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ, তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের বরিশাল’র সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সহ সভাপতি আঃ সালাম, মফিজুল ইসলাম মিলন, আতিকুর রহমান চৌধুরী, ক্রীড়া সম্পাদক পারভেজ সরদার, সিনিয়র সদস্য জোবায়ের হোসেন, এস এম সেলিম, রাজিব খান সহ প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন বলেন, বরিশাল বিভাগীয় কমিটিতে এতদিন যারা দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সংস্থা এ পর্যন্ত আসায় তাদের অবদান রয়েছে। সে কারনেই তাদের দু’জনকে সংস্থার সর্বোচ্চ পরিষদের সম্মানজনক জায়গায় নেওয়া হয়েছে। তাছাড়া নতুন নেতৃত্ব তৈরীতে নবীনদের জায়গা করে না দিলে আগামী দিনে দেশ ও জাতি নেতৃত্ব সংকটে ভুগবে। সবাই মিলে বরিশাল বিভাগে সংগঠনকে শক্তিশালী ও সদস্যদের কল্যাণে কাজ করতে হবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স তার দায়িত্ব যথাযথ পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন বিভাগীয় সভাপতি প্রিন্সকে ফুলেল শুভেচ্ছা

Update Time : ০৯:৪১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬