ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে খাল পরিষ্কারের উদ্বোধন করলেন প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View
৬৪

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ কমৃসূচি হিসেবে ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

এ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বরিশাল নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বরিশাল সিটি কপোরেশনের (বিসিসি) প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

বিসিসি প্রশাসক বলেন, খাল পরিষ্কারের মাধ্যমে মশা, মাছি ও বিভিন্ন রোগের উপদ্রব কমে আসবে। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি খাল পরিষ্কার হরা হবে। এতে সামনে বৃষ্টির দিনে নগরীর জলাবদ্ধতাও কমে আসবে।

এসময় খালের দুই পাশে নিম গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খালের দুই পাশে ও বরিশালের চার লেন সড়কের মাঝখানে ৫০ হাজার গাছের চারা রোপণের কথা জানানো হয়েছে।

এসময় বরিশাল সিটি কপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা সহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

কেমিক্যাল রঙের বিকল্প আবিষ্কার বরিশালে, ফলের রসে রঙিন হবে খাবার

বরিশালে খাল পরিষ্কারের উদ্বোধন করলেন প্রশাসক

Update Time : ১০:৩১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬