ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ, ট্রলিম্যান বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৩৫ Time View
৫৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আজ শনিবার হাসপাতালের সহকারী পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের ভাই।

অভিযুক্ত ট্রলিম্যানকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দিপালী সিকদার (৪৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৩ মে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের ফিমেল মেডিসিন ইউনিট-১ এ ভর্তি হন দীপালি। হাসপাতালে বেড খালি না থাকায় চিকিৎসকরা তাকে ট্রলিতে রেখেই দুই ঘণ্টা অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন।

কিন্তু, অক্সিজেন দেওয়ার এক ঘণ্টা পর ট্রলিম্যান সোহেল নলটি খুলে ট্রলি নিয়ে যান। এর কয়েক মিনিটের মধ্যেই দিপালী মারা যান।

তার ভাই মিলন হালদার বলেন, ‘যে সময় ঘটনাটি ঘটে, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখেছি অন্য এক রোগীর কাছ থেকে ২০০ টাকা নিয়ে ট্রলিম্যান সোহেল অক্সিজেনের নল খুলে ফেলেন। পরে আমার বোন মারা যান। মৃত্যুর পর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানাই।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহমুদুল হাসান অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পাওয়ার আগেই আমরা অভিযুক্ত আউটসোর্সিং ট্রলিম্যান সোহেলকে কাজ থেকে বিরত রেখেছি (বরখাস্ত)। ঘটনা তদন্তে হাসপাতালের উপপরিচালক ডা. এ কে এম নাজমুল আহসানকে প্রধান করে ৩ সদস্যের কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশালে অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ, ট্রলিম্যান বরখাস্ত

Update Time : ০২:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬