ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের মসজিদে মসজিদে বিএনপির দোয়া মোনাজাত

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯০ Time View
১২৬

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশালের মসজিদগুলোয় দোয়া মোনাজাত করেছে বিএনপি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায়ের পর এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

যেখানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি দেশের শান্তি ও মানুষের মঙ্গল শান্তি কামনা করা হয়। দোয়া মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

নগরের ১৩ নম্বর ওয়ার্ডের সরকারি বাসভবনস্থ জামে মসজিদে বাদ জুমা দোআ মোনাজাতের আয়োজন করা হয়। যেখানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বরিশাল-৫(সদর) আসনের বিজয়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এর জন্য দোআ মোনাজাত করা হয়।

বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরল আহমেদ রাসেল, বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান খান পলাশ, বরিশাল মহানগরের ১৩ নম্বর ওর্য়াড বিএনপির সাবেক সদস্য রিপন সিকদার, আল-আমিন হাওলাদার, রুবেল খান, রানা হাওলাদার, ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের,মো. হাসান হাওলাদার, আকাশ খান, বেল্লাল,  সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তারা নির্বাচনে বিজয়ের পর কোণ মিছির করছে না। তারা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেছেন। এটা নগরীর সব মসজিদের পাশাপাশি মন্দির এবং গির্জায় অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বরিশালের মসজিদে মসজিদে বিএনপির দোয়া মোনাজাত

Update Time : ০১:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬