ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের ছয়টি আসনে ’হ্যাঁ’ ভোটের বিজয়

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ Time View
৫৫

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীরা। এরমধ্যে প্রথমবারের মতো বরিশাল-২, ৩ ও ৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন।

এছাড়া বরিশাল-৫ আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচিত প্রার্থী পঞ্চমবারের মতো, বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত নির্বাচিত প্রার্থী তৃতীয়বারের মতো এবং বরিশাল-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

একইসাথে প্রতিটি আসনে গণভোটে “হ্যা” ভোট বিজয়ী হয়েছে। বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারির ভোটে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এনিয়ে তিনি (স্বপন) তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। ওই আসনে গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ১২ হাজার ২০৮টি আর ‘না’ ভোট পড়েছে ৭৩ হাজার ২৮৯টি।

‎বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ‎ধানের শীষ প্রতীক নিয়ে এস সরফুদ্দিন আহমেদ সান্টু ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট। ওই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৪ হাজার ২৭৮ টি আর না ভোট পড়েছে ৮০ হাজার ৯৬৬টি।

‎বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ‎ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তা নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোট সমর্থিত এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঈগল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৩০৫টি আর ‘না’ ভোট পড়েছে ৪০ হাজার ৬৬৩টি।

‎বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজীব আহসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের আবদুল জব্বার পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট। ওই আসনে ‘‎হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯০০টি আর ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৫১১টি।

‎বরিশাল-৫ (সদর) আসনে ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট পেয়ে পঞ্চম বারের মতো (উপ-নির্বাচনসহ) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। এর আগে তিনি বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, হুইপ এবং সিটি মেয়র পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৯৫ হাজার ৪৪ ভোট। এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৮৭টি আর ‘‎না’ ভোট পড়েছে ৬৯ হাজার ৩৮৪টি। ‎

‎বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ‎ধানের শীষ প্রতীকে ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে মাহমুদুন্নবী তালুকদার পেয়েছেন ৫৫ হাজার ৯৮৮ ভোট। ওই আসনে ‘‎হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৫ হাজার ৭৪টি আর ‘না’ ভোট পড়েছে ৪১ হাজার ৭০০টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বরিশালের ছয়টি আসনে ’হ্যাঁ’ ভোটের বিজয়

Update Time : ১২:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬