
নিজস্ব প্রতিবেদক : সারা দেশের মত বরিশালেও রাষ্ট্রীয় বানিজ্য সংস্থা-টিসিবি’র ‘ট্রাক সেল’ শুরু হয়েছে সোমবার (১১ মে) সকাল থেকে। এ কার্যক্রমের আওতায় বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে ১৫টি ট্রাক নির্দিষ্ট পণ্য বিক্রী করবে।
পাশাপাশি অপর ৫টি জেলার প্রতিটিতে ৫টি করে মোট ২৫টি সহ বিভাগে মোট ৪০টি ট্রাকে চিনি, ভোজ্য তেল ও মুসুর ডাল বিক্রী করা হচ্ছে। পাশাপাশি ফ্যমিলি কার্ডের মাধ্যমেও বরিশাল বিভাগের ৪.৩২ লাখ পরিবারের মাঝে চাল সহ বিভিন্ন ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে বলে টিসিবি সূত্র জানিয়েছে।
আগামী ২১ মে পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন এ ট্রাকসেল অব্যাহত থাকবে বলে টিসিবি’র দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
এ কার্যক্রমের আওতায় যেকোন ভোক্তা ৮০ টাকা মূল্যে ১ কেজি চিনি, ২৬০ টাকায় ২ লিটার ভোজ্য তেল এবং ৮০ টাকা করে ২ কেজি মুসুর ডাল সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে।
বরিশালের বাইরে অপর ৫টি জেলার জন্য যে ২৫টি ট্রাক জেলা প্রশাসনের কাছে যাচ্ছে, সেখান থেকে প্রয়োজনের নিরিখে তা জেলা সদর সহ বিভিন্ন উপজেলাতেও বন্টন করা হচ্ছে বলে জানা গেছে।
Reporter Name 




















