ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় শতবর্ষী মোকলেছুর রহমান ভোট দিয়ে উচ্ছ্বসিত

  • Reporter Name
  • Update Time : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৩ Time View
১১৭

নিজস্ব প্রতিবেদক : জেলায় বয়সের ভারকে উপেক্ষা করে হাজির হয়ে ভোট দিলেন ১০৫ বছরের প্রবীণ ভোটার মোকলেছুর রহমান। লাঠি ভর করে ছেলের সহযোগিতায় ভোট কেন্দ্রে এসে তিনি ভোট দিতে পেরে উচ্ছ্বসিত।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোল্লার হোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

বৃদ্ধ বয়সে চলাফেরায় কষ্ট হলেও ভোট দেওয়ার আগ্রহের কারণে তাকে কেন্দ্রে নিয়ে আসেন তার ছেলে সাইদুল ইসলাম (৬০)।

শতবর্ষী মোকলেছুর রহমান ভোট দিয়ে বের হয়ে বলেন, এই বয়সেও আমি কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। দীর্ঘ বছর পরে এমন শান্তিপূর্ণ নির্বাচন দেখে আমার খুব ভালো লাগছে।

এলাকার স্থানীয় একাধিক ভোটারের সাথে আলাপকালে তারা জানান, তার মতো শতবর্ষী একজন মানুষ লাঠিতে ভর করে ছেলের সহযোগিতায় ভোটকেন্দ্রে আশায় ভোটারদের মাঝে উৎসাহ তৈরি হয়েছে। এই বয়সেও ভোট দেয়ার ইচ্ছে দেশপ্রেমেরই অংশ।

এ বিষয়ে মোল্লার হোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রিজাইডিং অফিসার মো. ফজলুল করিম বলেন, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ  ভোটারদের ভোটদানে বিশেষভাবে সহযোগিতা দেয়া হচ্ছে আমাদের তরফ থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় শতবর্ষী মোকলেছুর রহমান ভোট দিয়ে উচ্ছ্বসিত

Update Time : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬