ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৮৪ Time View
১৩২

নিজস্ব প্রতিবেদক : বেকারত্ব দূরীকরণ আর দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে বরগুনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আজ শুক্রবার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ষষ্ঠ ব্যাচে অংশ নিতে আবেদন করেছিলেন ৪৯৪ জন আগ্রহী প্রার্থী। অত্যন্ত স্বচ্ছতার সাথে অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ ওমর ফারুক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসনের কর্মকর্তারা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: জাকির হোসেন এবং সহকারী পরিচালক মোজাম্মেল হক। এছাড়াও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বরগুনা ব্রাঞ্চের কো-অর্ডিনেটর ও প্রশিক্ষকরা পরীক্ষা কার্যক্রম তদারকি করেন।

সংশ্লিষ্টরা জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে আগামীকাল ৭ মার্চ মৌখিক পরীক্ষা বা ভাইবা গ্রহণ করা হবে। ভাইবা শেষে চূড়ান্তভাবে ৭৫ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে এবং অপেক্ষমাণ তালিকায় রাখা হবে আরও ৫০ জনকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা অনুষ্ঠিত

Update Time : ০১:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬