ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ: প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ২৮ Time View
৫৫

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সরকার অনুমোদিত বেসরকারি উন্নয়ন সংস্থা আইপিএম কর্তৃক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত ও শক্তিশালীকরণ’ প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে বাস্তবায়িত হচ্ছে এবং এতে সহযোগিতা করছে বিশ্বব্যাংক।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের মেয়াদ তিন থেকে ছয় মাস পর্যন্ত হতে পারে এবং অংশগ্রহণকারীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রশিক্ষণ শেষে সরকারি সনদ প্রদান করা হবে এবং দক্ষতা অনুযায়ী চাকরির সুযোগ তৈরিতেও সহায়তা করা হবে।

শুক্রবার (৮ মে) বিকেল তিনটায় প্রশিক্ষণের প্রথম ব্যাচের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বরগুনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আবু সালেহ মো. শাহিন।

সংস্থার পরিচালক মো. জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইপিএম পরিচালক (প্রশিক্ষণ) তুহিন খান, আইপিএম ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সোহেল গাজী, হিসাব বিভাগের প্রধান গোলাম সরোয়ার, প্রশিক্ষক লাইজু আক্তার ছবি ও রিনা খাতুন।

বেসরকারি উন্নয়ন সংস্থা আইপিএমের প্রশিক্ষণ কেন্দ্রটি বরগুনা পৌরসভার স্বপ্নপুরী আবাসিক এলাকার স্টাফ কোয়ার্টার সড়কে অবস্থিত। আগ্রহীরা ই-মেইল: ipmbarguna@gmail.com অথবা ০১৮১৮-২২৯৬৪৫ / ০১৭১৩-৭৯৭৭২৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বরগুনায় বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ: প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ

Update Time : ০৩:৫২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬