ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাগুন বরণ ও ভালোবাসা দিবসে পর্যটক শূন্য কুয়াকাটা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৭ Time View
৭৭

নিজস্ব প্রতিবেদক : ফাগুনকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবসে প্রতি বছরই পর্যটকে কানায় কনায় পরিপূর্ণ থাকে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। তবে এ বছরের চিত্র একেবারেই ভিন্ন।

পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা প্রায় দুই সপ্তাহ ধরে বিরাজ করছে এমন স্থবির অবস্থা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটননির্ভর ব্যবসায়ীরা। প্রত্যাশিত অতিথি না আসায় হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য সেবাখাতের অনেক উদ্যোক্তাই পড়েছেন আর্থিক সংকটে। তবে সংখ্যায় কম হলেও যে সকল পর্যটকরা সৈকতে এসেছেন, তারা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। কেউ কেউ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন, আবার অনেকে খালি পায়ে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। যে কোন অপৃতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।

ঢাকা থেকে আাসা এক কাপল পর্যটক শামীম ও রুবিনা বলেন, নির্বাচনে ভোট দিয়ে কালকে কুয়াকাটায় তাড়াহুড়ো করে আসলাম ভালোবাসা দিবসের জন্য তা এসে দেখি কোন পর্যটক নেই।

কুয়াকাটা হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি মোঃ মোতালেব শরীফ জানান, নির্বাচনের কারনে তেমন পর্যটক নেই, রমজানের কারনে সামনে কমে যাবে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক বলেন, বর্তমানে পর্যটক নাই বল্লেই চলে। তারপর পর্যটকদের সেবায় পৌর প্রশাসন,টুরিস্ট পুলিশ, মহিপুর থানা পুলিশ নিয়োজিত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফাগুন বরণ ও ভালোবাসা দিবসে পর্যটক শূন্য কুয়াকাটা

Update Time : ১২:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬