ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিহিংসার রাজনীতিকে বিদায় দিতে হবে : জহির উদ্দিন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ Time View
৯৪

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশ নায়ক তারেক রহমান ছাড়া এই মুহুর্তে দেশে আমাদের আর কোন নির্ভরযোগ্য অভিভাবক নেই। তারেক রহমানই দেশের মানুষের এখন একমাত্র ভরসারস্থল।

তিনি আরও বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে আপনারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও আমাকে এমপি বানালে দেশে শৃঙ্খলা ফিরে আসবে। আমরা দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। দেশ থেকে প্রতিহিংসার রাজনীতিকে চিরতরে বিদায় করে দিতে হবে। বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন রবিবার (পহেলা ফেব্রুয়ারি) দিনভর গৌরনদী উপজেলার বাটাজোর ও মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগকালে অনুষ্ঠিত পথসভায় আরও বলেছেন, সংখ্যালঘু ভাই ও বোনেরা এতোদিন নৌকা মার্কায় ভোট দিতেন। কারণ তারা বিশ্বাস করতেন নৌকা মার্কা তাদের নিরাপত্তা দিবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ভুল রাজনীতিতে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। একইসাথে নৌকা মার্কাটিও সে সাথে করে নিয়ে পালিয়েছে। তার ভুল রাজনীতি নৌকা মার্কার নিরীহ সাধারণ ভোটারদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়কে ভরসা দিয়ে তিনি বলেন, আপনারা যারা নিরীহ সাধারণ সংখ্যালঘু আপনাদের এ অঞ্চলের অভিভাবকের দায়িত্ব আমি নিলাম। আমি কথা দিচ্ছি আপনাদেরকে যদি কেউ অন্যায়ভাবে অত্যাচার, নির্যাতনের চেষ্টা চালায় আমি তাদেরকে প্রতিহত করবো। ছাত্র ও যুবদলের নাম ব্যবহার করে কেউ যদি আপনাদেরকে কোন প্রকার সমস্যা করার চেষ্টা করে আপনারা আমাকে জানাবেন। কোন সামাজিক অপরাধীকে বিএনপি ঠাঁই দেবেনা।

পথসভা ও জণসংযোগস্থলগুলোতে নানা সম্প্রদায়ের নারী-পুরুষের ঢল নেমেছিলো। তারা ধানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে নিয়ে নানা প্রকার শ্লোগান দেন।  একইসময় হিন্দু সম্প্রদায়ের নারীরা উচ্চকণ্ঠে উলুধ্বনি দিয়ে  এম জহির উদ্দিন স্বপনের প্রতি তাদের সমর্থন জানান।

রবিবার সকাল ১০টায় ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের যশুরকাঠী এলাকায় পথসভায় যোগদানের মধ্যদিয়ে জণসংযোগ শুরু করেন। এরপর বেলা সাড়ে ১১টায়  তিনি ওই ইউনিয়নের  লক্ষণকাঠি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন। দুপুর সাড়ে বারোটায় তিনি বাটাজোর কবিবাড়ির সামনে জড়ো হওয়া সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

দুপুর একটায় দক্ষিণ-পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের পথসভায় উপস্থিত হাজার হাজার নারী-পুরুষ ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায়ের কয়েক হাজার জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

দুপুর দুইটায় তিনি ও ইউনিয়নের শৌলকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত নানা সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এ সময় তার সাথে বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, সহ-সভাপতি এম আলম সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

প্রতিহিংসার রাজনীতিকে বিদায় দিতে হবে : জহির উদ্দিন

Update Time : ১১:৪৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬