ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্রবধূর কোলে চড়ে ভোট দিতে আসলেন শতোর্ধ্ব মনোয়ারা

  • Reporter Name
  • Update Time : ০৩:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৩ Time View
২৩৩

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বয়স যে বাধা নয়, সেই দৃষ্টান্ত স্থাপন করলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শতোর্ধ্ব নারী মনোয়ারা খাতুন। ১১০ বছর বয়সে পুত্রবধূর কোলে চড়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলা সদরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

মনোয়ারা খাতুন উপজেলা সদরের বেগোপাড়া গ্রামের মৃত গোলাম রব্বানীর স্ত্রী।

বার্ধক্যজনিত কারণে তিনি হাঁটাচলা করতে পারেন না। তবে তার ভোট দেওয়া আগ্রহ দেখে বাড়ি থেকে ভ্যানে করে কেন্দ্রে নিয়ে আসেন পুত্রবধূ রাজিয়া খাতুন। পরে পুত্রবধূর কোলে চড়ে বুথে গিয়ে ভট দেন। মনোয়ারা খাতুনের ভোট দেওয়ার এ দৃশ্য কেন্দ্রে উপস্থিত ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

আধো আধো কণ্ঠে শতবর্ষী এই বৃদ্ধা বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল ভোট দেব। এর পরে আর ভোট দিতে পারব কি না আল্লাহ ভালো জানেন। ছেলের বৌকে বলতেই সে আমাকে কোলে করে নিয়ে এসেছে ভোট দিতে।

পুত্রবধূ রাজিয়া খাতুন বলেন, আমার শাশুড়িকে আল্লাহ অনেক হায়াত দিয়েছেন।

তিনি ভোট দিতে পেরে খুবই খুশি হয়েছেন। অনেকেই তার এই আগ্রহ ও সচেতনতার প্রশংসা করেছেন।’
ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামিম রেজা জানান, মনোয়ারা খাতুন নামের বৃদ্ধা পুত্রবধূর কোলে চড়ে ভোট দিতে এসেছিলেন। তাকে ভোট দিতে সর্বাত্মক সহায়তা করা হয়েছে। ভোট দিতে পেরে তিনি খুবই খুশি হয়েছেন।

এই প্রিজাইডিং অফিসার জানান, ৮৩ নম্বর কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭৮৭ জন এবং নারী ভোটার ১ হাজার ৮৬০ জন। বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রে ১ হাজার ৩৪০টি ভোট পড়েছে, যা মোট ভোটের প্রায় ৩০ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

পুত্রবধূর কোলে চড়ে ভোট দিতে আসলেন শতোর্ধ্ব মনোয়ারা

Update Time : ০৩:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬