ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুর সদর থানার সামনের দোকানে দুর্ধর্ষ চুরি

  • Reporter Name
  • Update Time : ১১:১৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৩ Time View
৪৮

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলা শহরে সদর থানার সামনে একটি গ্যাস ও ইলেকট্রিক্যাল দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। পিরোজপুর পুলিশের মালিকানাধীন স্টলের একটিতে সিনান ট্রেডার্স নামের ওই দোকানে আজ ২৯ জুলাই বুধবার ভোর রাতে  দোকানের শাটারের হুক কেটে চোর ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।

আজ সকাল ৯ টার দিকে দোকানের কর্মচারী দোকান খুলতে গিয়ে শাটারের হুক কাটা দেখতে পান। পরে তিনি বিষয়টি দোকান মালিক পিরোজপুর চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসানকে জানালে তিনি দোকানে গিয়ে ক্যাশবাক্স ভাঙা, সিসিটিভি ক্যামেরার ক্যাবল বিচ্ছিন্ন ও দোকানের  মালামাল এলোমেলো পড়ে থাকতে দেখেন। মেহেদী জানিয়েছেন তার ক্যাশ বাক্সে থাকা ৪৫ হাজার টাকা এবং বেশ কিছু ইলেকট্রিক্যাল পণ্য চুরি হয়েছে। তিনি বলেন, সদর থানার সামনেই যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ না থাকে, তাহলে সাধারণ ব্যবসায়ীরা কোথায় নিরাপদে ব্যবসা করবেন ?

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে  পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

পিরোজপুর সদর থানার সামনের দোকানে দুর্ধর্ষ চুরি

Update Time : ১১:১৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬