ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে বিএনপির বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও নাশকতার চেষ্টা করে যুবলীগের মিছিল, আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৩৬ Time View
৬৮

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর শহরে বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে শামীম সিকদার (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার (৮ মে) সকাল ৬টার দিকে শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। আটক শামীম সিকদার পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মরহুম হান্নান সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদারের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে শহরে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়।

জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান অভিযোগ করেন, মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বর্তমান সরকার, বিএনপি এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন ও উসকানিমূলক স্লোগান দেয়। একই সঙ্গে তারা শহরে নাশকতার চেষ্টা চালাচ্ছিল বলেও দাবি করেন তিনি।

এ সময় মারুফ হাসানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া করলে বেশিরভাগ পালিয়ে যায়। তবে শামীম সিকদারকে আটক করা হয়। পরে তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও

পিরোজপুরে বিএনপির বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও নাশকতার চেষ্টা করে যুবলীগের মিছিল, আটক ১

Update Time : ০৪:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬