
নিজস্ব প্রতিবেদক : জেলায় আজ পিরোজপুর -১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল ৪ টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
এ জনসভায় জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এলিজা জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা ও সাবেক সদস্য এডভোকেট আবুল কালাম আকন, পৌর বিএনপি সভাপতি শেখ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, যুবদলের আহ্বায়ক মারুফ হাসান ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
জনসভার পরে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
Reporter Name 




















