ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে প্রশাসনের নজরদারিতে তেল বিক্রি, সীমা নির্ধারণে ভোগান্তি

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ২৭ Time View
৫২

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কড়াকড়ি নজরদারিতে পেট্রল পাম্পগুলোতে ডিজেল, পেট্রল ও অকটেন বিক্রি শুরু হয়েছে। নির্ধারিত নিয়ম মেনে ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতিতে সিরিয়াল ধরে দেওয়া হচ্ছে তেল।

আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের বলেশ্বর ফিলিং স্টেশনে তেল বিতরণ শুরু হয়। এ সময় মোটরসাইকেলচালকদের হেলমেট ও যানবাহনের রেজিস্ট্রেশন যাচাই করে তেল দেওয়া হয়।

হেলমেট ছাড়া কোনো চালককে তেল দেওয়া হয়নি।

বলেশ্বর ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার ও পিরোজপুর বিআরটিএর সহকারী পরিচালক মোবারক হোসেন জানান, সকালে ডিপো থেকে ৪ হাজার লিটার করে ডিজেল, পেট্রল ও অকটেন আনা হয়েছে। পরে নির্ধারিত নিয়ম অনুযায়ী সেগুলো বিতরণ করা হচ্ছে।

তবে মোটরসাইকেল চালকেরা এ উদ্যোগকে স্বাগত জানালেও তেল সরবরাহে ২০০ টাকার সীমা নির্ধারণে অসন্তোষ জানিয়েছেন।

তাঁদের অভিযোগ, এ সীমার কারণে প্রয়োজনমতো জ্বালানি সংগ্রহ করা যাচ্ছে না। সামগ্রিকভাবে প্রশাসনের নজরদারিতে তেল বিতরণ কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হলেও সরবরাহের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

পিরোজপুরে প্রশাসনের নজরদারিতে তেল বিক্রি, সীমা নির্ধারণে ভোগান্তি

Update Time : ১০:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬