ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ছুটির দিনে শিক্ষকদের নিয়ে সভা করলেন ইউএনও

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৪৩ Time View
৭৭

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগরে ছুটির দিন শুক্রবারে উপজেলার সকল স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকদের ডেকে এনে সভা করলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান।

আজ শুক্রবার (২৪এপ্রিল) উপজেলা হলরুমে সকাল ১০টা থেকে দুপুর ১১.৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের সঞ্চালনায় দেড় ঘন্টা ব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, নতুন নতুন খুঁদে খেলোয়াড় তৈরীতে “নতুন কুড়ি” প্রোগ্রামের সফলতার লক্ষে এই সাভার আয়োজন করে উপজেলা প্রশাসন। আগামী ২৬ এপ্রিল নতুন কুড়ির রেজিস্ট্রেশন সম্পূর্ণের শেষ দিন হাওয়ায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও ক্রীড়া শিক্ষকদেরকে ডেকে কিছু দিকনির্দেশনা দিয়ে দেন নতুন কুড়ির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান জানান, দেশ মাদকমুক্ত করতে এবং নতুন নতুন খেলোয়ার তৈরিতে সরকারের নেওয়া পদক্ষেপ নতুন কুড়ি’র সফলতা আমাদের বাস্তবায়ন করতে হবে। ছুটির দিনে সভা কারার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, যেহেতু রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৬ এপ্রিল তাই আমাদের হাতে সময় খুব কম, এর মাঝে আবার পরেছে শুক্র শনি দুইদিন ছুটির। আমরা উপজেলা প্রশাসন এই প্রোগ্রামটা সফল করার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি যাতে সরকারের নেওয়া মহতী উদ্যোগটি সফল হয়।

সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রুমানা সুলতানা সহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ শিগগিরই শুরু হবে : শওকত হোসেন সরকার

পিরোজপুরে ছুটির দিনে শিক্ষকদের নিয়ে সভা করলেন ইউএনও

Update Time : ০১:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬