ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ‎

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৯ Time View
১৮

নিজস্ব প্রতিবেদক : ‎“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১২ মে) সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সাঈদ। ‎উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) পিরোজপুর জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নার্সদের ভূমিকা অনস্বীকার্য। রোগীদের সেবা ও মানবিক সহায়তা প্রদানে নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। ‎অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ ২৫ জনের ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল

পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ‎

Update Time : ০২:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬