ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ২০ Time View
৪০

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মাঠে গরু আনতে গিয়ে আজ শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সোনাখালী গ্রামের ডা. রুস্তুম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে বজ্রাঘাতে ওই কৃষকের মৃত্যু হয়।

নিহত কৃষক সোনাখালী গ্রামের মৃত হাসেম জোমাদ্দারের ছেলে ছোহরাব জোমাদ্দার। তার বয়স ৫০ বছর। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে আকস্মিক বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে ছোহরাব জোমাদ্দার বাড়ির কাছে ডা. রুস্তুম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে তার গরু খুঁজতে যান।

এসময় বজ্রপাতে সমস্ত শরীর ঝলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে মরদেহ উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় জানান, ছোহরাব নামে বজ্রাঘাতের একজন রোগীকে হাসপাতালে আনা হয়েছিলো। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।  এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বজ্রপাতে নিহত হওয়ার কোনো খবর তিনি পাননি। তবে খবর পেলে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

Update Time : ১২:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬