ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটার বাজারে ইলিশ যেন ‘সোনার মাছ’ : হাত দিলেই ছ্যাকা!

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৩৪ Time View
৬৬

নিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখের আগমনী হাওয়ায় যখন বাঙালির ঘরে ঘরে উৎসবের প্রস্তুতি, ঠিক তখনই বরগুনার পাথরঘাটায় ইলিশ যেন হয়ে উঠেছে একেবারে ‘সোনার মাছ’! এক কেজি সাতশো গ্রাম ওজনের একটি ঝকঝকে ইলিশ বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে- মণপ্রতি এক লাখ সত্তর হাজার টাকা! হিসাব কষে দেখা গেল, মাছটির দাম দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭ হাজার টাকা!

শনিবার (২৮ মার্চ) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি ওঠার সঙ্গে সঙ্গেই জমে ওঠে খোলা ডাক। একের পর এক দর হাঁকাতে থাকেন পাইকাররা। যেন নিলামে উঠেছে কোনো দুষ্প্রাপ্য রত্ন! শেষ পর্যন্ত সবার চেয়ে এগিয়ে গিয়ে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন পরিচিত ফিস ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন।

মৎস্য বন্দরের ব্যবসায়ী ইমরান হোসেন জানালেন, ‘এখন সাগরে ইলিশ পড়ছে খুবই কম। বলা যায়, নেই বললেই চলে। এই মাছটা বলেশ্বর নদীতে ধরা পড়েছে- তাই একে ঘিরে এত উত্তেজনা।’

বৈশাখ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে বড় ইলিশের কদর। বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের টেবিলে যেন বড়সড় ইলিশ না হলে চলে না! আর সেই চাহিদার ঢেউয়ে ভেসেই বাজারে দামও উঠেছে কয়েক গুণ। এমনকি ছোট আকারের জাটকা ইলিশও বিক্রি হচ্ছে মণপ্রতি প্রায় ৬০ হাজার টাকায়- যা সাধারণ ক্রেতাদের জন্য প্রায় ধরাছোঁয়ার বাইরে।

ক্রেতা আলহাজ্ব জাকির হোসেন বলেন, ‘বৈশাখ সামনে। বড় ইলিশের চাহিদা অনেক। তাই একটু বেশি দাম দিয়েই কিনলাম। ঢাকায় পাঠিয়েছি- আশা করি ভালো লাভ হবে।’

মৎস্য সংশ্লিষ্টদের মতে, সাগরে ইলিশের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ‘আগুন দাম’ কমার সম্ভাবনা কম। ফলে বৈশাখের আনন্দে ইলিশ থাকলেও, তার স্বাদ নিতে গিয়ে অনেকেরই পকেটে লাগতে পারে বড়সড় ধাক্কা! বলা যায়, এবারের বৈশাখে ইলিশ শুধু পাতে নয়- আলোচনার কেন্দ্রেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

পাথরঘাটার বাজারে ইলিশ যেন ‘সোনার মাছ’ : হাত দিলেই ছ্যাকা!

Update Time : ০৪:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬