ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৮ Time View
১৩৬

নিজস্ব প্রতিবেদক : জেলার বাউফল উপজেলায় কৃষকদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে আজ বুধবার দুপুরে উপজেলার ভুবনসাহার কাচারি এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপসহকারী কৃষি অফিসার (উন্নয়ন শাখা) রেদোয়ান উদ্দিন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছে দিতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান ও নতুন জাত এবং প্রযুক্তির সঙ্গে পরিচিত করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানো সম্ভব।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করতে হবে এবং কৃষকদের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি রেদোয়ান উদ্দিন তালুকদার বলেন, মাঠভিত্তিক শিক্ষার মাধ্যমে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন, যা কৃষি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ এবং স্থানীয় কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

পার্টনার ফিল্ড স্কুলে বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ, রোগবালাই ব্যবস্থাপনা ও সুষম সার ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

Update Time : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬