ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩৭ Time View
৬৯

নিজস্ব প্রতিবেদক : জেলায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ, এমপি।

আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং তা আরও উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পটুয়াখালী জেলা ও বাউফল উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা ও সহযোগীদের বিরুদ্ধেও আইনানুগ কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলার পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

পটুয়াখালীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬