ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৭ Time View
৩৩

নিজস্ব প্রতিবেদক :  পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাউফল পৌরসভায় অবস্থিত বাউফল আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন, বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির।

প্রধান অতিথি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সহ-সভাপতি বাবু নিতাই দেবনাথ, উপজেলা বিএনপির সদস্য আলহাজ মো. জাকির হোসেন মৃধা, সাবেক উপজেলা বিএনপির সদস্য এনায়েত হোসেন ঝন্টু, পটুয়াখালী জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, বাউফল শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, যুগ্ম আহ্বায়ক হাসান মল্লিক, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার সিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। এ সময় বক্তারা বিতরণ করা পাঁচ শতাধিক চারা নিজ নিজ বাড়িতে রোপণ ও পরিচর্যার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ

Update Time : ০৪:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬