ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে ৫ মামলার আসামিসহ গ্রেফতার ৩

  • Reporter Name
  • Update Time : ০২:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২৬ Time View
৫২

নিজস্ব প্রতিবেদক : নেছারাবাদে পাঁচটি মামলার আসামি মো. রাসেল খানসহ তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে কথিত বড় ইয়াবা কারবারি মো. নাসির হোসেনের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রাসেল খান (২৮), মো. মেহরাব হোসেন (২০) ও শাকির মোল্লা (২০)। রাসেল মৃত মনসুর আলীর ছেলে, মেহরাব মো. মিজানুর রহমানের ছেলে এবং শাকির মোঃ সালাম মোল্লার ছেলে। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ কৌড়িখারা গ্রামে।
আরও দেখুন

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাসেল খানের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল। সোমবার রাতে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালানোর পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইন্দেরহাটের গ্রীনরোড এলাকায় কথিত ইয়াবা ব্যবসায়ী নাসির হোসেনের বাড়ির সামনে ইয়াবার একটি চালান বিক্রি হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাসহ তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। তবে নাসির হোসেনের কাছে কোন মাদক পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নেছারাবাদে ৫ মামলার আসামিসহ গ্রেফতার ৩

Update Time : ০২:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬