ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার হয়েও হাস্যউজ্জ্বল চেহারা

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ০ Time View

নিজস্ব প্রতিবেদক : নেছারাবাদে সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. সাব্বির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে হাতকড়া পরিয়ে পিরোজপুর কোর্টে পাঠানোর সময় হাস্যউজ্জ্বল দেখা গেছে।

পুলিশ জানায়, সাব্বির হোসেন একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।News

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি সাব্বির হোসেন ঠিকাদারি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত ছিলেন। ইউনিয়নের বিভিন্ন মানুষকে হয়রানি করাসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি বাড়িতে ফিরে নানা ষড়যন্ত্রে জড়ানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাব্বির হোসেনের স্বজনরা। তাদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে সাব্বিরকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।সাব্বির হোসেন সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। তিনি সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘সাব্বির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

নেছারাবাদে ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার হয়েও হাস্যউজ্জ্বল চেহারা

Update Time : ১১:২৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬