ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব

  • Reporter Name
  • Update Time : ১১:১৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩২ Time View
৬৫
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা স্মারক প্রদান করেছে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. কবির তালুকদার, সাধারণ সম্পাদক এসকে রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন, পাঠাগার সম্পাদক ইমন আল আহসান, দপ্তর সম্পাদক সিয়াম আবদুল্লা, কার্যকারী সদস্য মো. আরিফ সিকদার, মো. তাজুল ইসলাম আজাদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুস্তম এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান সোয়েব।
অনুষ্ঠানের শেষে নাসির মোল্লা মিন্টুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
বক্তব্যে নাসির মোল্লা মিন্টু বলেন, তিনি কলাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এ জন্য সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব

Update Time : ১১:১৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬