ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২৫ Time View
৪৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠি গ্রামের মো. মিরাজ শেখের দুই ছেলে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই শিশু মায়ের সঙ্গে দুই দিন আগে নানাবাড়িতে বেড়াতে আসে। বাড়ির পাশের নতুন খনন করা গভীর খালে বুধবার দুপুরে তারা নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার জানান, ধারণা করা হচ্ছে একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে ডুবে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্নিগ্ধা মিত্র জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়।

নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

Update Time : ০১:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬