ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৫:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ২৯ Time View
৬৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুর উপজেলার কৃতি সন্তান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে সুলতানা জেসমিন জুঁইয়ের শপথ গ্রহণকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। এসময় দলটির নেতাকর্মীরা তারেক রহমান-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রবিবার (০৩ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে টাইম টাওয়ার চত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পুরো মিছিলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিলে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় তারা জুঁইয়ের শপথ গ্রহণকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান ও  সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি।

বক্তারা বলেন, নাজিরপুরের কৃতি সন্তান সুলতানা জেসমিন জুঁইয়ের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো নাজিরপুরবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, জুঁই তার দায়িত্ব পালনের মাধ্যমে উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এছাড়া বক্তারা আরও বলেন, দলীয় নেতৃত্বের সঠিক সিদ্ধান্তের ফলে একজন যোগ্য নারী নেত্রী জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন। এজন্য তারা তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক আফরোজ আহমেদ সবুজ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মোল্লা, শফিক ইসলাম শফিক, অহিদুজ্জামান চঞ্চল, মো. এশারত শেখ, উপজেলা ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ ফাহাদ, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাঈনুল ইসলাম মঈন, বর্তমান সভাপতি মো. আসাদ শেখ, সাধারন সম্পাদক এমাম খানসহ মাটিভাংগা কলেজ ও রাজলক্ষ্ণী কলেজসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদেেল নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

নাজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

Update Time : ০৫:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬