
নিজস্ব প্রতিবেদক : সারা দেশে এখন পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর কারণ, নির্বাচনে যারা বেশি সহিংসতা করে তারা প্রতিবেশী দেশে পলাতক। এ কারণে ভোট এখন পর্যন্ত সুষ্ঠু আছে। আশা করি, এই নির্বাচনের ফলে দেশের জনগণ গণতন্ত্রের পথে শক্তভাবে এগিয়ে যাবে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ভোলার লালমোহন আব্দুল ওয়াহাব মাধ্যমিক বিদ্যালয়ে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
তিনি আরো বলেন, ‘আমার দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় এ দেশের জনগণ একটি নতুন বাংলাদেশ দেখতে পাবে।
এসময় নির্বাচনে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ করেন হাফিজ উদ্দিন।
এদিকে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা।
অনেকেই ফজরের নামাজ পড়ে কেন্দ্রের সামনে সারিতে দাঁড়ান। একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত ভোলা-৩ আসন। আসনটিতে মোট ভোটার তিন লাখ ৮৮ হাজার ৫৫০ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৯টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
Reporter Name 



















