ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক দেশ গড়তে হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

  • Reporter Name
  • Update Time : ১১:১৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ Time View
১০৮

নিজস্ব প্রতিবেদক : মুহা. রাসেল সরদার (মেহেদী) ৫ ফেব্রুয়ারি  বৃহস্পতিবার বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভাটি গৌরনদী বন্দর বালুর মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৩টায় গৌরনদী থানা পৌরসভা বালির মাঠে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

পথসভায় বরিশাল-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুহা. রাসেল সরদার (মেহেদী)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান অতিথির বক্তব্য:-পীর সাহেব চরমোনাই তাঁর বক্তব্যে বলেন, “দেশ আজ নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও রাজনৈতিক সংকটে নিপতিত। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো কুরআন-সুন্নাহভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা। ইসলামী অনুশাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ কায়েম সম্ভব নয়।”

তিনি আরও বলেন, বরিশাল-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে মুহা. রাসেল সরদারকে বিজয়ী করুন। হাতপাখা মানেই দুর্নীতিমুক্ত রাজনীতি ও আল্লাহভীরু নেতৃত্ব।

সভাপতির বক্তব্য:-সভাপতির বক্তব্যে মুহা. রাসেল সরদার (মেহেদী) বলেন, বরিশাল-১ আসনের মানুষ বহু বছর ধরে অব্যবস্থাপনা, দুর্নীতি ও রাজনৈতিক বৈষম্যের শিকার। আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি; আমরা এসেছি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টির রাজনীতি করতে।

তিনি বলেন, আপনারা যদি আমাকে হাতপাখা প্রতীকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ এই আসন হবে ন্যায়, নিরাপত্তা ও মানবিক উন্নয়নের দৃষ্টান্ত। দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থান থাকবে।তিনি গৌরনদী ও আগৈলঝাড়ার সর্বস্তরের মানুষকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ।

তাঁরা ইসলামী আন্দোলনের রাজনৈতিক দর্শন, হাতপাখা প্রতীকের তাৎপর্য এবং দেশ ও জাতির জন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, যুবক, ছাত্র, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক দেশ গড়তে হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

Update Time : ১১:১৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬