
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকিতে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ টি পরিবারকে সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২ মার্চ)বিকেল ৩ টায় দুমকি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফরিদা সুলতানার সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদুল হাসান শাহীন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তৌফিক আলী খান কবির, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এ্যাড. আনিসুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান প্রমূখ।
এ সময় উপজেলার পাংগাশিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত ৭ টি পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 




















