ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পিরোজপুর সফরে গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

  • Reporter Name
  • Update Time : ০১:২২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ Time View
৭০

নিজস্ব প্রতিবেদক : দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে পৌঁছেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর।

২০ ও ২১ ফেব্রুয়ারি দুই দিনের এ সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

শুক্রবার সকালে ঢাকায় নিজ বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে তিনি পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী তাকে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

সার্কিট হাউজ প্রাঙ্গণে প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা নেছারাবাদের উদ্দেশ্যে রওনা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পিরোজপুর সফরে গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

Update Time : ০১:২২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬