ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তোমরাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পাহারা দেবে : সালাহউদ্দিন

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ Time View
৮১

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমাদের জাতীয় পতাকা আজ দেশনায়ক তারেক রহমানের হাতে। সেই পতাকা আজ আমি তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম। তোমরাই হবে আগামীর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।

গতকাল সোমবার সকালে পেকুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতা’, পুরস্কার বিতরণী ও ক্লাস টপার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পেকুয়া শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিজের পিতার স্মৃতি চারণ করতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি আমার পিতা (মরহুম মৌলভী ছাঈদুল হক)-এর এত বড় ছবি জীবনে আর কোনোদিন দেখিনি। তার স্মৃতিকে অম্লান রাখতে এই শিক্ষামূলক আয়োজন আমাকে অভিভূত করেছে।

বক্তব্য প্রদানকালে তিনি চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে শিশু আনাস তার মাকে বলেছিল বন্ধুরা যখন রাজপথে রক্ত দিচ্ছে, তখন সে ঘরে বসে থাকতে পারবে না। সে ফিরে না এলে যেন তাকে নিয়ে গর্ব করা হয়। এ সময় চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার সন্তান ওয়াসিম আকরামের ত্যাগের কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কুইজ প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও চিন্তাশক্তি বৃদ্ধি করে। তিনি সারা জীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন উল্লেখ করে শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

মৌলভী ছাঈদুল হক স্মৃতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে নিজ নিজ শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী ‘ক্লাস টপার’ শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজক পেকুয়া উপজেলা ছাত্রদল জানায়, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের শিক্ষাবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ইংরেজি ভোকাবুলারি শেখার জন্য বাজারে এলো ‘Word Power’

তোমরাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পাহারা দেবে : সালাহউদ্দিন

Update Time : ০৮:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬