ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দলের প্রধানের আগমনে বরিশালে রাজনীতির মাঠ সরগরম

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৯১ Time View
১৯৬

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে ৩ নেতার আগমনে রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। ৪ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ৫ ফেব্রুয়ারি ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, ৬ ফেব্রুয়ারি জামায়াতের আমির শফিকুর রহমান নির্বাচনী জনসভায় আসবেন।

তিন দলের তিন প্রধানের আগমন ঘিরে বরিশালে এখন সংশ্লিষ্ট নেতা-কর্মীদের ব্যস্ত সময় কাটছে।

দলীয় সূত্রগুলো বলেছে, ৪ ফেব্রুয়ারি বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জামায়াত আমির ৬ ফেব্রুয়ারি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ৫ ফেব্রুয়ারি বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগা ময়দানে জনসভা করবেন। আর আগে সবশেষ তিনি ২০০৬ সালে বরিশালে এসেছিলেন তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীন বলেন, দলীয় চেয়ারম্যান ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় বরিশালে আসবেন। বেলস পার্কে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ‘বিমানে নেতা আসবেন। আমরা তাঁকে বরণে প্রস্তুত রয়েছি।

জামায়াত ইসলামী বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ডা. শফিকুর রহমান ৬ ফেব্রুয়ারি সকাল ৯টার পর মেহেন্দীগঞ্জের আরসি কলেজ মাঠে ভাষণ দেবেন। তিনি হেলিকপ্টারে সেখানে আসবেন। তাঁর নির্বাচনী জনসভায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। এক‌ই দিনে আরো দুইটি জনসভায় অংশ নিবেন। সফর নিয়েও ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমরা। এই সমাবেশে ৩ লাখের বেশি মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য জামায়াতের।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ৫ ফেব্রুয়ারির সমাবেশ প্রসঙ্গে দলটির মহানগর সহকারী সেক্রেটারি এবং বরিশাল-৫ আসনের দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, আমিরের বরিশালের জনসভার প্রধান টার্গেট সদর আসন। কারণ এটি তাঁর বাড়ি।

এই আসনে জয়লাভ করতে তাঁরা সর্বশক্তি প্রদর্শন করবেন। এ জন্য বরিশাল-৫ আসনে প্রার্থী হয়েছেন আমিরের ভাই সৈয়দ ফয়জুল করীম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

তিন দলের প্রধানের আগমনে বরিশালে রাজনীতির মাঠ সরগরম

Update Time : ১২:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬