ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জনসভায় যোগ দিতে বরিশালের পথে ভোলার ২০ হাজার নেতাকর্মী

  • Reporter Name
  • Update Time : ০৬:০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৫ Time View
২৭৬

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে সড়ক ও নৌপথে ভোলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী বরিশালের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন। প্রায় দুই দশক পর প্রিয় নেতাকে একনজর দেখতে তৃনমূল নেতাকর্মীদের যেন আগ্রহের শেষ নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলার যোগে কয়েক হাজার নেতাকর্মী বরিশালের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন।

এর আগে, মঙ্গলবার রাতে চরফ্যাশনের ঘোষেরহাট লঞ্চঘাট থেকে ২টি, লালমোহন থেকে ২টি, মনপুরা থেকে ১টি লঞ্চ যোগে কয়েক হাজার নেতাকর্মীসহ জেলার অন্যান্য উপজেলা থেকে নিজ উদ্যোগেও অনেককে বরিশাল যেতে দেখা গেছে।

এছাড়াও একই দিন বরিশাল গেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার সকালে তারেক রহমানের জনসভায় যোগ দিতে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলার যোগে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আমরা বরিশালের উদ্দেশ্য রওয়ানা দিয়েছি। একই লঞ্চে আবার ভোলায় ফিরবেন বলে জানান তিনি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুক কবির সোপান জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা সফল করতে ভোলা থেকে দলে দলে নেতাকর্মীরা বরিশালের উদ্দেশ্য রওনা দিয়েছেন। ভোলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী তারেক রহমানের সমাবেশে যোগ দিবেন। ব্যাক্তি উদ্যোগে ও দলীয়ভাবে নেতাকর্মীরা বরিশাল যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

তারেক রহমানের জনসভায় যোগ দিতে বরিশালের পথে ভোলার ২০ হাজার নেতাকর্মী

Update Time : ০৬:০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬