ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাপপ্রবাহ কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস ডেস্ক রিপোর্ট

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View
৬৮

নিজস্ব প্রতিবেদক : দেশের ২৭ জেলার ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল এবং পুরো রাজশাহী ও খুলনা বিভাগে মোট ২৭টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন।

সংস্থাটি জানায়, এপ্রিল জুড়ে দেশে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় কোথাও কোথাও তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে ২০২৪ সালে দেশে যতটা গরম পড়েছিল বা যেভাবে টানা ৩৬ দিন ধরে তাপপ্রবাহ চলেছিল, এবার তা না–ও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সার্বিকভাবে মাসজুড়ে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। তবে কয়েক দফা তাপপ্রবাহের কারণে গরমের তীব্রতা জনজীবনে বড় প্রভাব ফেলতে পারে।

তাপপ্রবাহের পাশাপাশি এ মাসে কালবৈশাখীরও আশঙ্কা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

তাপপ্রবাহ কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস ডেস্ক রিপোর্ট

Update Time : ০৩:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬